NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৬ এএম

কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম বলে জানান কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা গতকাল সোমবার সৌজন্য সাক্ষাৎ করলে রাষ্ট্রদূত এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মাসুদ রানা, প্রতিষ্ঠাকালীন সভাপতি ইকবাল আহমেদ রনি, সহ-সভাপতি ই এম আকাশ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রিন্স মোহাম্মদ জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী মিরু, আশিকুজ্জামান, আমিনুল ইসলামসহ অন্যান্যরা। পরে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতাকর্মীরা।