NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

‘ভেন্টিলেশন সাপোর্টে’ ডা. জাফরুল্লাহ


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ০২:১৩ এএম

‘ভেন্টিলেশন সাপোর্টে’ ডা. জাফরুল্লাহ

ঢাকা: গুরুতর অসুস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার বিকালে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মতো আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়। তিনিসহ এতে অন্য যেসব দেশখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন, তারা হলেন মেডিসিনের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহমেদ, কার্ডিওলজির অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক শফিকুল বারী এবং গণস্বাস্থ্যের সংশ্লিষ্ট ডাক্তাররা। তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে নিজ নিজ মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা কৌশল নিরূপণ করছেন।

চিকিৎসক বোর্ডের প্রধান জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে, যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে ওষুধ দেয়া হচ্ছে তাতে ইতিবাচক সাড়া মিলছে। আজ বেলা ২টা ১৫ মিনিট থেকে তার কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সাথে চলছে অন্যান্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনো ভেন্টিলেশনে আছেন।

 

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা সংস্থার সকল কর্মী, সংগঠক ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া, প্রার্থনা ও ভালোবাসা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নানা রোগে আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (১০ এপ্রিল) থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।