NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘ছবি তুললেই ফোন ভেঙে দেব’, ভক্তকে নয়নতারার হুমকি


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৮:২৩ এএম

‘ছবি তুললেই ফোন ভেঙে দেব’, ভক্তকে নয়নতারার হুমকি

বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে জওয়ান ছবিতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। এ খবর সামনে আসার পর থেকেই আলোচনায় ছিলেন এই দক্ষিণী তারকা। তবে এবার আলোচনায় এলেন ভিন্ন কারণে। যার জন্য তার নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

জানা গেছে, কয়েকদিন আগে তামিলনাড়ুর কুম্বাকনাম মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন নয়নতারা ও তার স্বামী বিগ্নেশ। সেখানেই হঠাৎ ভক্তদের ওপর ক্ষেপে যান নয়নতারা। রীতিমতো ভক্তদের ওপর চিৎকার করতে শুরু করেন এই অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে, মন্দিরের ভেতরে নয়নতারার ছবি তুলতে গেলে তিনি স্পষ্ট ভক্তদের জানান, ‘যদি ছবি তোলো, আমি কিন্তু ফোন ভেঙে দেব।’

শুধু তাই নয়, মন্দিরে ঢোকার সময় এক মেয়ে শিশু নয়নতারাকে ছুঁতে গেলেও তিনি বিরক্তবোধ করেন। নয়নতারার এমন আচরণ দেখে অবাক ভক্ত-অনুরাগীরা। ভিডিও ভাইরাল হতেই নয়নতারার বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ধেয়ে আসে। অনেকে সোজা বলেন, এই তারকাদের এত পাত্তা দিতে নেই। বেশি পাত্তা পাওয়ার কারণেই এরকম অবস্থা। তবে এ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠলেও মুখ খোলেননি নয়নতারা।