NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৫ এএম

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে রবিবার লিসবনের জহির কাবাব রেস্টুরেন্টে প্রবাসী সাংবাদিকদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের প্রাণবন্ত উপস্থাপনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচ ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন।

পোল্যান্ড বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসুলার ওমর ফারুক, জাহির অ্যান্ড জাহির কোম্পানির কর্ণধার জহিরুল ইসলাম সোহাগ ও জাহিদুল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের রনি মোহাম্মদ, শাহ মোহাম্মদ তানভীর, প্রিন্স মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, জাহিদ কায়সার, সমীর দেবনাথ, মনির হোসেন, এনামুল হক, মহিউদ্দিন, এসএম আজাদ, অনাবিলসহ প্রবাসী সাংবাদিকদের পরিবারের সকল সদস্য, কৌশিক, আদনান রাফি, মারজান, আল আমিন প্রমুখ।

 

ইফতার শেষে প্রবাসী সাংবাদিকতার বিভিন্ন দিক-নির্দেশনামূলক বিষয় আলোচনার পাশাপাশি প্রবাসীদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও বিভিন্ন গল্প নিয়ে জমজমাট কফি ও চায়ের আড্ডায় এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।