NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গোপনে গাড়ি চালানো-ডেলিভারির কাজ করেছেন উবারের সিইও


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪৭ এএম

গোপনে গাড়ি চালানো-ডেলিভারির কাজ করেছেন উবারের সিইও

বিশ্বের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ উবারের সিইও দারা খোসরোশাহী জানিয়েছেন, তিনি গোপনে কয়েক মাস উবারের হয়ে গাড়ি চালিয়েছিলেন। করোনা মহামারির মধ্যে সাধারণ উবার চালকরা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেটি জানতেই এমনটি করেছিলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাতকারে এমন তথ্য জানিয়েছেন খোসরোশাহী। তিনি বলেছেন, ‘এরপর আমাদের যেসব ধারণা ছিল তার সবই পুননিরীক্ষণ করতে বাধ্য হয়েছি আমরা।’

সিইও খোসরোশাহী সাধারণ চালক হিসেবে একাধিকবার ট্রিপ নিয়েছেন। সান ফ্রান্সিসকো শহরের অসংখ্য বাসিন্দাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছেন তিনি।

সংবাদমাধ্যমটির সঙ্গে তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি পুরো ইন্ডাস্ট্রি, কিছু দিকে, চালকদের প্রাপ্ত সম্মান দিতে পারেনি।’ তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উবারের বেশ কয়েকটি পরিবর্তন আনেন।

এদিকে গোপনে উবারের গাড়ি চালানোর সময়, রাইড ক্যান্সেল করায় জরিমানাও গুণতে হয়েছে খোসরোশাহীকে। এছাড়া বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়েছে তাকে। উবারের চালকরা কী ধরনের সমস্যার মু্খোমুখি হন সেগুলোর বাস্তব অভিজ্ঞতা নিয়েছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে ২০০৯ সালের পর উবারের বিভিন্ন নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন আনেন তিনি।

করোনা মহামারি শেষে জন-জীবন যখন আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন চালক সংকটে পড়েছিল উবার। তখন প্রতিষ্ঠানটি খুঁজে বের করে, চালকদের শুধুমাত্র বোনাস দিয়েই কাজ হবে না। এর বদলে আরও অনেক কিছু করতে হবে। পরবর্তীতে চালকদের বিভিন্ন দাবী-দাওয়া মেনে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়।