NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অমৃত পালকে নিয়ে উদ্বেগ, পাঞ্জাব পুলিশের সব ছুটি বাতিল


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ এএম

অমৃত পালকে নিয়ে উদ্বেগ, পাঞ্জাব পুলিশের সব ছুটি বাতিল

ভারতের পাঞ্জাব পুলিশের সকল সদস্যের ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে। পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা অমৃত পাল বৃহৎ শিখ সমাবেশ আয়োজনের আহ্বান জানানোর পর এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ।

অমৃত পালকে কয়েকদিন ধরে খুঁজছে পুলিশ। কিন্তু তারা এখনো তার কোনো সন্ধান পায়নি। গত মাসে অমৃত পালের এক সহযোগীকে পুলিশ আটক করার পর তাকে ছাড়িয়ে আনতে ছুরি, তলোয়াড়সহ অসংখ্য মানুষ পুলিশ স্টেশনে হামলা চালান। এরপরই অমৃতকে নিয়ে নড়েচড়ে বসে ভারতীয় সরকার।

অমৃত পাল আগামী ১৪ এপ্রিল বৈশাখ মাসের প্রথম দিন পাঞ্জাবের বাথিন্দায় ‘সারবাত খালসা’ আয়োজন করার জন্য শিখ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সংস্থা, আকাল তাকত, এর প্রতি আহ্বান জানিয়েছেন।

তার এ আহ্বানের পর আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পাঞ্জাবের সকল পুলিশ সদস্যের ছুটি বাতিল নির্দেশ দেন পাঞ্জাব ডাইরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) গৌরব যাদব। ১৪ এপ্রিল পর্যন্ত যাদের ছুটি মঞ্জুর হয়ে গিয়েছিল তাদের ছুটিও বাতিল করার নির্দেশ দিয়েছেন তিনি।

অবশ্য অমৃত পালের এ আহ্বানে সাড়া দেননি শিখ নেতারা। তারা বৈশাখীতে সারবাত খালসার বদলে তিনদিনের একটি সমাবেশ আয়োজনের কথা জানিয়েছেন।

এদিকে অমৃত পাল বর্তমানে কোথায় অবস্থান করছেন সেটি নিশ্চিত হয়। তবে গ্রেপ্তার এড়াতে তিনি ইতোমধ্যে বেশভূষা বদলে ফেলেছেন। বর্তমানে শিখদের ধর্মীয় পোশাক ছেড়ে সুট, শার্ট, প্যান্ট ও চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।