NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কোহলিকে নাচের স্টেপ শেখালেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪০ এএম

কোহলিকে নাচের স্টেপ শেখালেন শাহরুখ

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিতিতে ভালোই উজ্জ্বীবিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার  রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ৮১ রানে হারিয়ে যেন সেটাই প্রমাণ করেছে দলটি। 

এদিন ম্যাচের শুরু থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড বাদশা ও কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। তার সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান ও অভিনেত্রী জুহি চাওলা।

ইডেনের মাঠে ৮১ রানের বড় ব্যবধানে জয়ের পর মেয়ে ও খেলোয়াড়দের নিয়ে উৎসবে মাতেন বলিউড বাদশা। সেই মুহূর্তের সঙ্গী হয়েছেন আরসিবি সুপার স্টার বিরাট কোহলিও। এসময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মনোযোগ কেড়েছে।

ভিডিওতে দেখা যায়, আরসিবি সুপার স্টার বিরাট কোহলিকে ঝুমে জো পাঠান গানের স্টেপ শেখাচ্ছেন শাহরুখ খান।

কেকেআরের ম্যাচ জয়ের পর ইডেনে ভিক্ট্রি ল্যাপ দেন শাহরুখ খান। তারপরই কেকেআর ক্রিকেটারদের আলিঙ্গন করেন ও শুভচ্ছা জানান। তারপর বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা যায় কিং খানকে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট ও শাহরুখ কিছুক্ষণ কথা বলেন। তারপরই শাহরুখের কাছে ঝুমে জো পাঠান গানের স্টেপ করার আবদার জানান। তারপরই কোরিওগ্রাফারের ভূমিকায় অবতীর্ণ হন এসআরকে ও কোহলিকে পাঠান গানের স্টেপ শেখান।

শাহরুখ খান ও বিরাট কোহলির যুগলবন্দি দেখে মেতে ওঠে গোটা ইডেন গার্ডেন্স। যেই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তোলে।