NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সুশান্তের মৃত্যুর পর প্রথমবার বিদেশ সফরের অনুমতি পেলেন রিয়া


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৭ পিএম

>
সুশান্তের মৃত্যুর পর প্রথমবার বিদেশ সফরের অনুমতি পেলেন রিয়া

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথমবার তার প্রেমিকা রিয়া চক্রবর্তী বিদেশ সফরের অনুমতি পেয়েছেন। সেক্ষেত্রে তাকে বেশকিছু শর্ত মেনে চলতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হচ্ছে আইফার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যেতে আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন রিয়া চক্রবর্তী। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আবুধাবি যাওয়ার অনুমতি দিয়েছে ভারতের আদালত।

বিদেশে যাওয়ার আগে রিয়াকে ১০ লাখ টাকা জমা করতে হবে বলে জানানো হয়েছে। তিনি ২ থেকে ৫ জুন পর্যন্ত তিনি আবুধাবিতে থাকতে পারবেন। সে লক্ষ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিআই) অফিস থেকে রিয়া নিজের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বলেও জানানো হয়।

আবুধাবিতে গিয়ে সেখানকার ভারতীয় দূতাবাসে হাজিরা দিতে হবে রিয়া চক্রবর্তীকে। পাশাপাশি আবুধাবি থেকে ফেরার পর রিয়াকে আবার নিজের পাসপোর্ট এনসিবির কাছে জমা দিতে হবে বলে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়।

২০২০ সালের ১৪ জুন সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। রিয়ার পাশাপাশি তার ভাই সৌভিক চক্রবর্তীকেও গ্রেপ্তার করে এনসিবি। বেশ কয়েকদিন জেলে কাটিয়ে জামিন পান রিয়া। তবে জামিনে মুক্ত হলেও রিয়ার বিদেশ যাত্রার অনুমতি ছিল না এতদিন।