NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলছেন তামিম


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩২ এএম

ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলছেন তামিম

ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিশন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। ছেলের অসুস্থতার কারণে ব্যস্ত তামিম ইকবালকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি একাদশে রয়েছেন। টস হেরে প্রথমে ফিল্ডিং করবে সাকিব আল হাসানের দল।

আজ (৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলায় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। ৬ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে যাওয়া তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছিল রেজাউর রাজা। তবে অভিষেকের অপেক্ষায় থাকা রাজাকে একাদশে রাখা হয়নি। 

অন্যদিকে সফরকারী আইরিশরা ৬ ক্রিকেটারকে এই ম্যাচে অভিষেক করিয়েছে। ২০১৯ সালের জুলাইয়ের পর থেকে এ সংস্করণে অনুপস্থিত ছিল আয়ারল্যান্ড। 

এর আগে আয়ারল্যান্ডের এই দলে টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল ছয়জনের, তবে আজ একাদশে নেই জর্জ ডকরেল। টেস্ট অভিষেক হচ্ছে মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হিউম ও বেন হোয়াইটের। লেগ স্পিনার হোয়াইট এর আগে কখনো প্রথম শ্রেণির ম্যাচই খেলেননি।

বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসা আইরিশদের সফরের শেষ ম্যাচ এটি। এর আগে অনুষ্ঠিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দুটিতে তারা হেরে গেছে। সিলেটে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচের দুটিতেই বড় ব্যবধানে জিতে তামিমের দল। আরেকটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। পরবর্তীতে চট্টগ্রামে তিন টি-টোয়েন্টির প্রথম দুটিতে জিতেন সাকিবরা। ফলে ইংলিশদের পর এই ফরম্যাটের আরও একটি হোয়াইটওয়াশের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ম্যাচে দুর্দান্ত কামব্যাকে স্বস্তির জয় পায় পল স্টার্লিয়ের দল।