NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

দক্ষিণী স্টাইলে দারুণ এন্ট্রি সালমানের


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০৩:১২ এএম

দক্ষিণী স্টাইলে দারুণ এন্ট্রি সালমানের

অভিনয় জগতে সালমান খান মানেই হলো নতুন কোনো চমক। এটা হোক নতুন চরিত্রে কিংবা পোশাকে। আর এবার দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পড়ে রীতিমতো নজর কাড়লেন বলিউডের এই অভিনেতা।

সম্প্রতি মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জানে’র নতুন গান ‘বথুকাম্মা’। দক্ষিণী ভাষার এই গানেই চমক দিলেন তিনি। ইতোমধ্যেই তার এই লুক দেখে অনুরাগীদের মধ্যে ব্যাপক হইচই পড়ে যায়।

দক্ষিণী সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। সালমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। প্রথমে ‘বীরম’ এর রিমেক হিসেবে ‘বচ্চন পাণ্ডে’ তৈরি করতে চেয়েছিলেন ফারহাদ। কিন্তু পরে আরেক তামিল ছবি ‘জিগরঠান্ডা’র রিমেক হিসেবে ছবিটি তৈরি করেন। আর নায়ক হিসেবে নেন অক্ষয় কুমারকে।

পরে যখন সালমান খানের সঙ্গে সিনেমা তৈরির পরিকল্পনা হয়, তখন ‘বীরম’ ছবির প্রস্তাব দেন ফারহাদ। প্রথমে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘কভি ঈদ কভি দিওয়ালি’। কিছুদিন আগেই ছবির নাম পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা বদলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ রাখা হয়। নায়িকা হিসেবে বাছা হয় পূজা হেগড়েকে।