NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ধনী রাষ্ট্রগুলোকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান আইএমএফের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:২৮ এএম

ধনী রাষ্ট্রগুলোকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান আইএমএফের

একদিকে করোনা মহামারির ধকল কাটিয়ে আগের ছন্দে ফিরে আসার চেষ্টা করছে বিশ্বের অর্থনীতি, অন্যদিকে গুরুতর ঋণ সংকটে পড়ে দেউলিয়া হওয়ার পথে আছে স্বল্পোন্নত ব্লকভুক্ত অনেক দেশ। এই পরিস্থিতিতে ধনী দেশগুলোকে তাদের সংকটাপন্ন প্রতিবেশীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বৃহস্পতিবার এক বক্তব্যে আইএমএফের শীর্ষ নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘টালমাটাল অর্থনীতির কারণে যেসব দেশের জন্য আইএমএফের ঋণের কিস্তি পরিশোধ দিন দিন কঠিন হয়ে পড়ছে, তাদের পাশে বিশ্বের দক্ষ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আমরা। এটি একটি জরুরী আহ্বান।’

‘যদি সত্যিই এমনটা ঘটে— সেক্ষেত্রে দ্রুত বিশ্ব অর্থনীতির চিত্র বদলে যাবে বলে মনে করে আইএমএফ।’

এশিয়ার ২৫টি রাষ্ট্র অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত আন্তরাষ্ট্রীয় সংস্থা বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলন শুরু হয়েছে চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানে। সেই সম্মেলনে অতিথি হিসেবে এসেছেন আইএমএফের শীর্ষ নির্বাহী। সেখানেই এসব কথা বলেছেন তিনি।

ইউরোপভিত্তিক অর্থনৈতিক ফোরাম দাভোসের এশীয় সংস্করণ হিসেবে বিবেচনা করা হয় এই বোয়াও ফোরাম অব এশিয়াকে। হাইনানে আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই সম্মেলন।

সম্মেলনে ক্রিস্টিনা জর্জিয়েভা বলেন, অর্থনৈতিক অসমতার কারণে সামনের দিনগুলোতে বৈশ্বিক বাণিজ্যঘাটতি ৭ শতাংশে উন্নীত হওয়ার শঙ্কা রয়েছে। যদি সত্যিই এমন ঘটে— সেক্ষেত্রে তার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে স্বল্পোন্নত দেশগুলো।

বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি অতিদরিদ্র লোকজনকে অগ্রাধিকার দিয়ে অর্থনৈতিক নীতি প্রণয়ন করা উচিত উল্লেখ করে আইএমএফ প্রধান বলেন, ‘করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে গত তিন বছরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ বিপন্ন অবস্থায় পৌঁছেছে। বিভিন্ন দেশের সরকারের উচিত, এই বিপন্ন লোকজনকে অগ্রাধিকার দিয়ে অর্থনৈতিক নীতি প্রণয়ন করা।