NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাহুল গান্ধীর বিষয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৫ এএম

রাহুল গান্ধীর বিষয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে তোলপাড় গোটা ভারত। এর মাঝেই মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে রাহুলের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে গুজরাটের একটি আদালত নির্দেশ দেয়, ২ বছরের কারাদণ্ড রাহুলের। 

ঠিক তারপরেই রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করা হয়। ওই ঘটনার উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতে। এবার রাহুলকাণ্ডে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, গোটা ঘটনার ওপর নজর রাখছেন। তিনি আরও বলেছেন, দুই দেশ গণতান্ত্রিক মূল্যবোধ, বিশেষত মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেওয়া হয়েছে। দেশের গণতান্ত্রিক রক্ষা করায় তা জরুরি। তবে আলাদাভাবে এখনই পদক্ষেপ করার কথা ভাবছে না সে দেশ।

রাহুলের সংসদ সদস্য পদ খারিজ নিয়ে রোববার সুর চড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, তাদের পরিবার নিয়ে বারবার অপমানজনক মন্তব্য করা হয়েছে। রাহুলকে বারবার অপমান করা হয়েছে, তবু তাদের বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।