NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

চরিত্র ফুটিয়ে তুলতে বলিউড তারকারা কত দামের পোশাক পড়েন?


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৭ এএম

চরিত্র ফুটিয়ে তুলতে বলিউড তারকারা কত দামের পোশাক পড়েন?

বলিউড তারকাদের নিয়ে বরাবরই এক অন্যরকম কৌতূলহল থাকে ভক্তদের মনে। তাদের অভিনয় থেকে শুরু করে বাস্তব জীবন সব বিষয়ে জানতে মুখিয়ে থাকেন লাখ লাখ ভক্তরা। এমনকি তাদের পোশাক-পরিচ্ছদ নিয়েও হয় না কম চর্চা। ছবি করতে গিয়ে যে পোশাক পড়েন তারকারা, জানেন কি সেটির দাম কত?। তারকাদের চরিত্রগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য কয়েক লাখ টাকা খরচ করেন পরিচালক।

চলুন জেনে নিই ছবিতে বাস্তব চরিত্র ফুটিয়ে তুলতে কে কত লাখ টাকা মূল্যের পোশাক পড়েছে─

মাধুরী দীক্ষিত : দেবদাস ছবিতে একটি সবুজ লেহেঙ্গা পরে দেখা গেছে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। জানা যায়, অভিনেত্রীর সেই লেহেঙ্গার দাম প্রায় ১৫ লাখ টাকা। পোশাকের ওজন ৩০ কেজি।

দীপিকা পাডুকোন : বাজিরাও মাস্তানি ছবিতে একেবারে অন্যরকম সাজে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। তার চরিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছিল ৫০ লাখ টাকারও বেশি দামের পোশাক।

ঐশ্বর্য রাই : ঐতিহাসিক ছবি যোদ্ধা আকবরে দেখা গিয়েছে তাকে। অভিনেত্রীকে পরিপাটি করে সাজিয়েছিলেন ছবির পরিচালক। শোনা যায়, ছবিতে তিনি যতগুলো পোশাক পড়েছেন সব কটির ২ লাখ টাকার বেশি দাম।

শাহরুখ খান : রাওয়ান ছবিতে ৪ কোটি টাকার পোশাক পড়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। লস অ্যাঞ্জেলেসে তৈরি করা হয়েছিল অভিনেতার নীল পোশাক।

করিনা কাপুর : কামবখ্ত ইশক ছবিতে একটি কালো পোশাকে দেখা গেছে বলিউডে তাকে। জানা যাচ্ছে, তার এই পোশাকের দাম ৪ লাখ টাকা। প্যারিস থেকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বিশেষভাবে অর্ডার করেছিলেন এই পোশাক।