NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৭ এএম

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় ল্যাকেম্বাসহ ধানসিঁডি রেস্টুরেন্টে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি ড. মো. সিরাজুল হক, সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খান রতন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার সভাপতি ড. মাসুদুল হক, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান কচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি সমবেদনা জানান এবং অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানান।

 

বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ সভাপতি মুস্তাফিজুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস শাকুর, মোসলেউর রহমান খুশবু, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান লিকু, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সহ সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা ইমামুল হক, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফাহাদ আসগর ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মুস্তাফিজুর তালুকদার মঞ্জু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, কোষাধ্যক্ষ এইচ এম লাবু।