NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‌‘গল্পহীন ভিডিও গেম পাঠান’ বলে কটাক্ষ পাক অভিনেতার


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ০৪:২৫ এএম

‌‘গল্পহীন ভিডিও গেম পাঠান’ বলে কটাক্ষ পাক অভিনেতার

শাহরুখের পাঠান মুক্তির পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি। কখনো ছবির সংলাপ, কখনো আবার গেরুয়া বিকিনি বিতর্ক, একাধিক তোপের মুখে পড়েও ১০০০ কোটির ক্লাবে নাম লেখায়। ছবিকে বিতর্কিত করতে পিছপা হননি অনেকেই। সেই তালিকায় এবার নাম লেখালেন পাকিস্তানের অভিনেতা ইয়াসিন হুসেন।

ইয়াসিন হুসেন পাকিস্তানে এক জনপ্রিয় অভিনেতা। পাশাপাশি চিত্রনাট্য লেখা, সঞ্চালনাও করে থাকেন তিনি। এবার তিনিই সামাজিক মাধ্যমে পাঠান ছবির রিভিউ নিয়ে হাজির। টানা ৫০ দিন প্রেক্ষাগৃহে ছবি চলার পর এবার ওটিটিতে মুক্তি পেয়েছে ছবি। আর তা দেখা মাত্রই তিনি লিখলেন, যদি আপনি মিশন ইমপসিবল ১ দেখে থাকেন, তাহলেই বুঝবেন, শাহরুখ খানের ছবি পাঠান একটি গল্পহীন ভিডিও গেম ছাড়া আর কিছুই নয়। তার পোস্ট নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। কেউ কেউ তার পক্ষ নিলেন, কেউ আবার কিং খানের অ্যাকশনের প্রশংসায় পঞ্চমুখ। ঝড়ের গতিতে ভাইরাল হলো সেই পোস্ট।

যদিও শাহরুখ খানকে নিয়ে ভক্তমনে বর্তমানে উত্তেজনা তুঙ্গে। জওয়ান ও ডানকি ছবির খবরে নিত্য চোখ রেখে চলেছেন ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল হয় আবার সেই খবরও। কারণ শোনা যায় নির্দিষ্ট সময় নাকি মুক্তি পাচ্ছে না শাহরুখ খান অভিনীত ছবি ডানকি। প্রথম থেকেই শাহরুখ খানকে ঘিরে ভক্তরা মুখিয়ে ছিলেন বলিউড বক্স অফিস ছন্দে ফিরুক তারই হাত ধরে। সেটাই হলো সত্যি। করোনার পর কেন, তার আগেও এত টাকার ব্যবসা কোনো হিন্দি ছবিকেই করতে দেখা যায়নি।