NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফুটবল মাঠের ডিজিটাল বোর্ডে জায়গা পেল অরিজিতের গান


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ০২:৫৩ এএম

>
ফুটবল মাঠের ডিজিটাল বোর্ডে জায়গা পেল অরিজিতের গান

ক্যারিয়ারের শুরুতে আশিকি-২ ছবিতে গাওয়া “তুম হি হো...” গান দিয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন অরিজিৎ সিং। তবে শুরুতে একাধিক ঝড় তার ওপর দিয়ে বয়ে গেলেও এখন তিনিই হাজার হাজার ভক্তের মনে রাজত্ব করছেন। তার অনবদ্য কণ্ঠস্বরে এক কথায় মুগ্ধ সবাই। 

আর এবার সবকিছু ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজ দেশের নাম উজ্জ্বল করলেন অরিজিৎ সিং।

আনন্দবাজারের খবরে বলা হয়, কিছুদিন আগেই ইউটিউব ও একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পায় অমিতাভ ভট্টাচার্যের লেখা ও গোল্ডি সোহেলের সুর দেওয়া গান ‘বৈরিয়া’। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সেই গানই এবার মাতাল স্পেনের ফুটবল স্টেডিয়াম।

জানা যায়, স্পেনের অন্যতম জনপ্রিয় ফুটবল স্টেডিয়াম ক্যাম্প ন্যু। সেখানেই সম্প্রতি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ ম্যাচ চলছিল। ম্যাচ চলাকালীন ডিজিটাল বোর্ডে দেখা গেল অরিজিতের গাওয়া গান ‘বৈরিয়া’। এই প্রথম কোনও ফুটবল মাঠের ডিজিটাল বোর্ডে জায়গা পেল কোনও বলিউড গান।

এই গান যে জায়গা পেয়েছে আন্তর্জাতিক স্তরে, তা দেখে খুশি অরিজিৎও। তিনি বলেন, ‘আমি খুশি হয়েছিলাম যে আমাদের গান ‘বৈরিয়া’ নিজের খাতে বয়ে বার্সেলোনার হোমগ্রাউন্ড ক্যাম্প ন্যুতে জায়গা করে নিয়েছে। আমি কৃতজ্ঞ যে, এই গানের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে পেরেছি।’

এল ক্লাসিকো ম্যাচের মাঝে ডিজিটাল বোর্ডে অরিজিতের গান ভেসে ওঠায় আবেগে ভাসছে সংগীতশিল্পীর ফ্যানেরা।