NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

উইঘুর-রোহিঙ্গা মুসলিমদের প্রতি সংহতি জানালেন বাইডেন


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৪, ০৭:১১ এএম

>
উইঘুর-রোহিঙ্গা মুসলিমদের প্রতি সংহতি জানালেন বাইডেন

চীনের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী উইঘুর এবং মিয়ানমারে ব্যাপক নিপীড়নের শিকার রোহিঙ্গা মুসলিমদের প্রতি সংহতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় এই সংহতি জানান বাইডেন।

শুভেচ্ছাবার্তায় বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং তার সব মিত্র ও অংশীদারদের পক্ষ থেকে আমি চীনের উইঘুর, মিয়ানমারের রোহিঙ্গাসহ বিশ্বের যেসব স্থানে মুসলিমরা নিপীড়ন-নিগ্রহের শিকার হচ্ছেন, তাদের সবার প্রতি সংহতি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বিশ্বের প্রতিটি ধর্মের মানুষ মুক্ত ও শান্তিপূর্ণভাবে তার ধর্ম পালনের অধিকার রাখেন। এই পবিত্র মাসে বিশ্বের যেসব প্রান্তে মুসলিম জনগোষ্ঠী প্রাকৃতিক ও সামাজিক বিপর্যয়ের কারণে ভোগান্তিতে আছেন— তাদের প্রতিও আমি সমর্থন পুনর্ব্যক্ত করছি।’

উইঘুর মুসলিমরা চীনের নির্যাতিত জনগোষ্ঠী, অন্যদিকে বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে মিয়ানমারের রোহিঙ্গারা। দুই জনগোষ্ঠীই ইসলাম ধর্মাবলম্বী।

এমন এক সময়ে বাইডেন উইঘুর মুসলিমদের প্রতি সংহতি জানালেন যখন ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের।