NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা কবি ও গবেষক সৈয়দ হাসমত আলীর ৬৭তম জন্মদিন পালিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ পিএম

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা কবি ও গবেষক সৈয়দ হাসমত আলীর ৬৭তম জন্মদিন পালিত

নিউইয়র্ক: বীর মুক্তিযোদ্ধা, কবি ও গবেষক সৈয়দ হাসমত আলীর ৬৭তম জন্মদিন পালিত হয় ১৬মার্চ ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইস ইটজি চাইনিজ রেস্টুরেন্ট হলে। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসমত আলী সম্মুখ সমরে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান অপরিসীম। কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী অনেকগুলি বইয়ের প্রনেতা। তিনি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে দীর্ঘজীবন আপোষহীনভাবে লেখা লেখি করে যাচ্ছেন।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী মোঃ ফজলুল হক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ লিবারেশন ওয়ার ভের্র্টেযান্স ১৯৭১ ইউএসএ ইনক, অধ্যাপক মমতাজ সাহনাজ সভাপতি যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, শরীফ কামরুল আলম হিরা বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, এসএম লিয়াকাত আলী বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি গিরিনটাস যুক্তরাষ্ট্র, হালিমা আক্তার লাবণ্য চিফ রিপোর্টার এশিয়ান টিভি বাংলাদেশ, সাদেকুল বদরুজামান পান্না সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক, রাসেল আহম্মেদ জাকি, স্বত্বাধিকারী জাকি হালাল ফুড, যুক্তরাষ্ট্র।
বক্তব্য রাখেন মোঃ কামাল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মাসুদ রানা টিটো, মসিউল আজম মামুন, মোহাম্মদ নূর ইসলাম ভূইয়া, মোঃ মিজানুর রহমান, কবি আবদুল আজিজ, কবি সালাবত জাং চৌধুরী, গোলাম মোরসেদ, মিসেস কিরণ প্রমূখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কবি সৈয়দ হাসমত আলীর ৬৭তম জন্মদিনে কেক কাটা হয়। উপস্থিত কবিগন কবিতা পাঠ করেন। কবিকে ফুলের শুভেচ্ছা সহ উপস্থিতিরা বহু উপহার সামগ্রী প্রদান করেন। গ্রীন টাচ এর পক্ষ থেকে সম্মাননা পত্র দেওয়া হয়। সবশেষে কবি সৈয়দ হাসমত আলী তাঁর রচিত বহুল আলোচিত গল্পের বই “সত্য ঘটনা অবলম্বনে গল্প ১”। অতিথি ও বিশেষ উপস্থিতিদের এক কপি করে নিজ হাতে উপহার দিয়ে অভিনন্দন জানান।