NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পর্তুগালে নির্মাণাধীন দেয়ালচাপায় ২ বাংলাদেশি নিহত


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:৪১ এএম

>
পর্তুগালে নির্মাণাধীন দেয়ালচাপায় ২ বাংলাদেশি নিহত

পর্তুগালে নির্মাণাধীন দেয়াল চাপা পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দু’জনই ছিলেন পেশায় শ্রমিক। সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে ইউরোপের এই দেশটির বেজা শহরের হারদাদে ডস গ্রোস এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পর্তুগাল রেসিডেন্ট এবং পর্তুগাল পোস্টস ইংলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বেজা শহরে নির্মাণাধীন দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় তদন্ত চলছে। এছাড়া শ্রমিকদের কাজের অবস্থা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এসিটি’ও তদন্তে যুক্ত রয়েছে।

পর্তুগাল রেসিডেন্ট জানিয়েছে, নিহত ওই দুই বাংলাদেশির বয়স ৪৭ এবং ৩২ বছর। তারা সেখানকার একটি কোম্পানিতে কাজ করতেন এবং ‘দেয়ালটি ধসে পড়ার সময় সিভিল কনস্ট্রাকশনের উন্নয়নমূলক কাজ করছিলেন’।

পৃথক প্রতিবেদনে পর্তুগাল পোস্টস ইংলিশ বলছে, ভুক্তভোগী ওই দুই বাংলাদেশির মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে বাইক্সো আলেন্তেজোর উপ-আঞ্চলিক জরুরি এবং নাগরিক সুরক্ষা কমান্ডের একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, নির্মাণাধীন ওই প্রাচীর এই দুই ব্যক্তির ওপরে পড়ে। দেয়াল ধসে পড়ার সময় তারা নির্মাণের কাজ করছিলেন। এতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়।