NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

হিন্দি সিনেমাতে অভিনেত্রীরা শুধুই পণ্য : দিয়া মির্জা


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৫, ০৬:৪২ এএম

>
হিন্দি সিনেমাতে অভিনেত্রীরা শুধুই পণ্য : দিয়া মির্জা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা ‘থাপ্পড়’ সিনেমার পর ফের পরিচালক অনুভব সিন্‌হার সঙ্গে জুটি বেঁধেছেন। এ নিয়ে অনুভবের সঙ্গে করা তার চতুর্থ সিনেমা। কাজের সংখ্যা কমিয়েছেন আগের থেকে। এখন গুণগত মান বিচার করে সিনেমার জন্য সায় দেন তিনি। কারণ বলিউডে এখনও নাকি অভিনেত্রীদের পণ্য হিসেবেই দেখা হয়, জানালেন এ অভিনেত্রী।

দিয়া মির্জা বলেন, ‘আমি এর আগে যে রকম সিনেমাতে কাজ করেছি, তাতে নিজেকে শিল্পী কম, পণ্য বলেই বেশি মনে হয়েছে। এখনো অনেক সময় সিনেমাতে অভিনেত্রীদের পণ্য হিসেবেই ব্যবহার করা হয়। সেই কারণে অনেকেই এ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারেন না।’

‘তুম বিন’, ‘দশ’, ‘রা.ওয়ান’-এর মতো সিনেমা পরিচালনা করার পর বলিউডে নিজেকে একেবারে নতুন করে প্রতিষ্ঠা করেছেন পরিচালক অনুভব সিন্‌হা। সামাজিক ও রাজনৈতিক ভাবনার ওপর ভিত্তি করেই সিনেমা তৈরিতেই এখন মন পরিচালকের। নিজেকে ‘অনুভব সিন্‌হা ২.০’ বলতে ভালবাসেন পরিচালক। কারণ, নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি। আর এ নতুন ঘরানার সিনেমাতে তার সঙ্গে একাধিকবার কাজ করে ফেলেছেন তাপসী পন্নু, দিয়া মির্জার মতো অভিনেত্রীরা। বছর তিনেক আগে ‘থাপ্পড়’-এ গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া মির্জা। এরপর ফের অনুভবের পরবর্তী সিনেমা ‘ভীড়’-এ দেখা যেতে চলেছে তাকে।