NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

দুবাইয়ে প্রভাবশালী নারীর খেতাব পেলেন বাংলাদেশের আবিদা


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৫ এএম

>
দুবাইয়ে প্রভাবশালী নারীর খেতাব পেলেন বাংলাদেশের আবিদা

জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের আবিদা হোসেন।

শনিবার (১৮ মার্চ) দুবাই হোটেল ইন্টারকন্টিনেনটালে আয়োজিত ‌‘উইমেন্স গ্লোবাল কনফারেন্স’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন আয়োজকরা।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় আবিদা হোসেন বলেন, এই পুরস্কার তাকে সেবামূলক ও কল্যাণধর্মী সাংগঠনিক কর্মকাণ্ডে আরও বেশি অনুপ্রাণিত করবে। তার দেখাদেখি অন্য নারীরাও এতে উৎসাহিত হবেন। 

একই অনুষ্ঠানে বিশ্বের আরও ২৫ নারী এই সম্মাননা লাভ করেন। সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়। 

এর মধ্যে ইউএইর ঐতিহ্য ও সাংস্কৃতিক দূত হালিমা আবদুল্লাহ রাশেদ, আমিরাতের প্রথম এভিয়েশন ইঞ্জিনিয়ার ড. সোয়াদ আল সামছি, আমেরিকান এথলেটিক্স মেডিকেল সেন্টারের পরিচালক ড. সানা সাজান, আমিরাত এনভায়রনমেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা হাবিবা আল মারাশি, চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার সুলতানা কাজিম, টিভি উপস্থাপিকা রানিয়া আলি, মোটিভেশনাল বক্তা মাইথা আল বালুশি অন্যতম।