NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সব ম্যাচই হারল আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৯:১২ এএম

>
সব ম্যাচই হারল আর্জেন্টিনা

গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে পোল্যান্ড ও আর্জেন্টিনার। আজ রোববার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ থেকে দুইদল নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলে। এক তরফাভাবে ম্যাচটি জিতে নেয় ইউরোপের দল পোল্যান্ড। জয়ের ব্যবধান পোল্যান্ড ৮৬-৩৪ আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপপর্বে ৫ ম্যাচ খেলে ৪ হার ও ১ জয়ে পোল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট। আর ৫ ম্যাচের ৫টিতে হেরে কোনো পয়েন্ট সংগ্রহ ছাড়াই এবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আসর শেষ করল টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত দল আর্জেন্টিনা।

আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, আরেক সেমিতে চাইনিজ তাইপের মুখোমুখি ইরাক। টুর্নামেন্টের গ্রুপ পর্বে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে, আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে, নেপালকে ৪০-২৪ পয়েন্টে, ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে এবং ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে সর্বাধিক ১০ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

অন্যদিকে বি-গ্রুপে শ্রীলংকাকে ৩৬-৩২ পয়েন্টে, কেনিয়াকে ৪৭-৪২ পয়েন্টে, মালয়েশিয়াকে ৫৯-২৪ পয়েন্টে এবং ইন্দোনেশিয়াকে ৫৫-২৬ পয়েন্টে হারিয়ে আট পয়েন্ট নিয়ে বি-গ্রুপের রানার্সআপ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে থাইল্যান্ড। তবে তারা গ্রুপ পর্বে চাইনিজ তাইপের কাছে ৪০-২৮ পয়েন্টে হেরেছিল।

আগামীকাল সেমিফাইনালের লাইনআপ-

প্রথম সেমিফাইনাল- বাংলাদেশ ও থাইল্যান্ড (বিকেল ৪টা)

দ্বিতীয় সেমিফাইনাল- ইরাক ও চাইনিজ তাইপে (বিকেল ৫টা)