NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কে আসল কারিনা, সোশ্যাল মিডিয়ায় শোরগোল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:৫৬ এএম

>
কে আসল কারিনা, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

সেলিব্রেটিদের হুবহু নকল করে প্রায়ই নানাজনকে সামনে আসতে দেখা যায়। তাদের কারও মুখের অবয়ব এক, কারও আবার অভিনয় দক্ষতাতে কপি-পেস্ট। এবার সামনে এলো হুবহু কারিনা কাপুরের মতো দেখতে একজনের ভিডিও। দিল্লির এই বাসিন্দা এখন সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক আলোচিত। তার নাম অস্মিতা গুপ্তা।

সম্প্রতি তাকে ‘বজরঙ্গী ভাইজান’ ছবির গানে নাচতে দেখা যায়। সেই গানের ভিডিওতেই কারিনা কাপুর লুকে ধরা দেন তিনি। কারিনার স্টাইলেই ফ্রেমে বন্দি হলেন তিনি। তার সেই ভঙ্গি দেখেই অবাক সবাই। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। নেটিজেনদের একের পর এক কমেন্টে আসতে থাকে। কেউ লিখেছেন, ‘তুমি একেবারে কারিনার মতো দেখতে’। কেউ লিখেছেন, ‘এটা অসম্ভব, কীভাবে কারিনার এমন কপি সম্ভব! কয়েক মুহূর্তের জন্য মনে হয়, কারিনা কাপুরকেই দেখছি।’

 
 
 
 
 

কয়েকদিন আগে পোস্ট করা এই ভিডিওতে লাইকের সংখ্যার ছুঁতে চলেছে ৫০ হাজার। সাধারণ রিলই তিনি শেয়ার করে থাকেন। মাঝে মধ্যে কারিনা কাপুরের লুক ও স্টাইলে এক একটি ভিডিও চোখে পড়ে তার সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তার ফলোয়ারের সংখ্যা দেড় লাখের কাছাকাছি। তবে কারিনা কাপুরের ভঙ্গি তিনি যেভাবে তুলে ধরলেন তাতে এক কথায় অনেকেই হতবাক।