NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

লস এঞ্জেলেসে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ এএম

লস এঞ্জেলেসে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

লস এঞ্জেলেসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সামিয়া আনজুম কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির নেতৃবৃন্দ এবং শিশুদের সাথে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতির পিতার জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে কনস্যুলেট জেনারেল আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ শেষে দিবসটি উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর ছেলেবেলার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহিদ সকল সদস্য ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশের উত্তরোত্তর উন্নয়ন, সমৃদ্ধি ও  শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জাতির পিতার জন্মদিন উপলক্ষে উপস্থিত শিশুদের সাথে নিয়ে কেক কাটেন কনসাল জেনারেল সামিয়া আনজুম।