NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কারাবন্দি মাহিকে নিয়ে মুখ খুললেন জয়া আহসান


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০১:১০ এএম

>
কারাবন্দি মাহিকে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

শনিবার (১৮ মার্চ) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। এরপর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা মাহি। এই অবস্থায় মাহিকে গ্রেপ্তার, রিমান্ড আবেদন ও গর্ভধারিণী মাকে জেলে প্রেরণ পুরো ব্যাপারটি নিয়ে মুখ খোলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শনিবার বিকেলে অভিনেত্রী তার ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিয়ে একটি নাতিদীর্ঘ স্ট্যাটাস দেন।

তিনি লেখেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন।’

অভিনেত্রী তার লেখায় আরও স্মরণ করিয়ে দেন, ‘তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক। কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’

রিমান্ড মঞ্জুর না করায় আদালতকে ধন্যবাদ জ্ঞাপন করেন অভিনেত্রী। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানিয়ে জয়া লেখেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’

প্রসঙ্গত, শুক্রবার (১৭ মার্চ) ভোরে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে মাহি ও তার স্বামী রকিব সরকার অভিযোগ করেন, গাজীপুরে তাদের গাড়ির শো-রুমে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও তোলেন।

এদিন রাতেই মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।