NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

ইসলামোফোবিয়ার উত্থান নিয়ে বাংলাদেশের উদ্বেগ


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৬ পিএম

>
ইসলামোফোবিয়ার উত্থান নিয়ে বাংলাদেশের উদ্বেগ

ইসলামোফোবিয়ার উত্থানের সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টারস বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ উদ্বেগ প্রকাশ করেন।

শুক্রবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ইস্যুতে শান্তি ও সহনশীলতার ওপর জোর দেন। তিনি ওআইসির সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার কথা পুনর্ব্যক্ত করেন।

ড. মোমেন রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা নেওয়ার ওপর জোর দেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে সবাইকে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ সময়কালে বাংলাদেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার গল্প ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর সামনে তুলে ধরেন মোমেন।  

মৌরিতানিয়াতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। পাশাপাশি ওআইসির ইসলামিক মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।