NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

বঙ্গবন্ধুর জন্মদিনে মেট্রোরেলে চড়ে উচ্ছ্বসিত একঝাঁক এতিম-পথশিশু


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৩ পিএম

>
বঙ্গবন্ধুর জন্মদিনে মেট্রোরেলে চড়ে উচ্ছ্বসিত একঝাঁক এতিম-পথশিশু

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এতিম ও পথশিশুদের নিয়ে মেট্রোরেলে ও ছাদখোলা বাসে আনন্দভ্রমণের আয়োজন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ দিন একঝাঁক এতিম-পথশিশু মেট্রোরেলে আগারগাঁও-উত্তরা উত্তর-আগারগাঁও স্টেশন পর্যন্ত ভ্রমণ করে। এর মধ্যে উত্তরা উত্তর স্টেশনে একটি কেকও কাটা হয়। পরে তারা ছাদখোলা বাসে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখে।

শিশুদের নিয়ে এই যাত্রা শুরু শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে। তেজগাঁও ও মিরপুরের দুটি এতিমখানা থেকে ৭০ জন শিশু এই আনন্দভ্রমণে অংশগ্রহণ করে।

মেট্রোরেলের ভেতরে শিশুরা ছিল আনন্দিত আর উত্তেজিত। তাদের পরনে ছিল লাল পোশাকের উপরে বঙ্গবন্ধুর ছবিযুক্ত সাদা টি-শার্ট ও মাথায় ছিল ক্যাপ। ট্রেনে বসে তারা জানালা দিয়ে অপার বিস্ময় নিয়ে বাইরের দৃশ্য উপভোগ করে।

দিয়াবাড়ী স্টেশনে পৌঁছার পর মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের ভিডিও রুমে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করে শিশুরা। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার এবং বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম।

dhakapost

নীলিমা আখতার বলেন, শিশুদের নিয়ে এই ব্যতিক্রম আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। জাতির পিতার প্রতি আমাদের শ্রদ্ধা।

বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেওয়ার জন্য আমরা একটি দ্বিতল বাসকে ছাদখোলা করেছিলাম। পরে আরেকটি বাসকেও ছাদখোলা করেছি। এখন দুটি বাসের একটি পদ্মা সেতু ভ্রমণের জন্য এবং আরেকটি ঢাকা শহরের ভেতরে ব্যবহার করা হচ্ছে। শিশুদের জন্য আজ দুটি গাড়িই এখানে আনা হয়েছে।

পরে মেট্রোরেলে করে আগারগাঁও স্টেশনে ফিরে শিশুদের ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে নেওয়া হয়। সেখানে শিশুরা বসে একসঙ্গে দুপুরের খাবার খায়।