NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

এই ৩ নায়কের মধ্যে সবচেয়ে ধনী কে?


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩০ পিএম

>
এই ৩ নায়কের মধ্যে সবচেয়ে ধনী কে?

বলিউড, হলিউড বা টলিউড তারকাদের বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বরাবরই রয়েছে। তাদের কতগুলো গাড়ি-বাড়ি আছে তা জানতে চান সাধারণ মানুষ। সম্পদে টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে এগিয়ে রয়েছেন দেব, প্রসেনজিৎ, জিৎ। আসুন জেনে নেওয়া যাক ধন সম্পদে কোন অভিনেতা এগিয়ে─

জিৎ

বর্তমানে টলিউডের যে তিনজন সুপারস্টার রয়েছেন, তাদের মধ্যেই অন্যতম হলো জিৎ। সাথী সিনেমা দিয়ে বাংলায় নিজের কেরিয়ার শুরু করেছিলেন সুপারস্টার জিৎ। তারপর একের পর এক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। তবে আজ তিনি শুধু অভিনেতা নন, একজন সফল প্রযোজক। প্রতিবছর তার প্রযোজিত ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। তার সেই ছবি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছেন। তাই সম্পত্তির দিক থেকেও অনেক অভিনেতাকে টক্কর দিতে পারেন তিনি। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ১ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন ডলার।

দেব

জিৎ-এর মতো দেবের ভক্তের সংখ্যাও কম নয় দুই বাংলায়। ২০২১ এবং ২০২২ এই দুই বছরেই বাংলার সবচেয়ে ব্লকবাস্টার দুটি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দেব। শুধু তাই নয় ওই ছবির প্রযোজকও ছিলেন তিনি। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ২ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন ডলার। সম্প্রতি তিনি একটি প্রযোজনা সংস্থাও খুলে ফেলেছেন।

প্রসেনজিৎ

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নাম নেবে আর বুম্বাদার কথা মনে পরবে না এমনটা হয় না। তাকে ছাড়া টলিউডের কথা ভাবা যায় না। আজও জনপ্রিয়তার দিক থেকে তিনি টক্কর দিতে পারেন যেকোনো সুপারস্টারকে। দেব, জিৎ-এর মতো তিনিও প্রযোজক। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ মিলিয়ন ডলার। যা দেব ও জিৎ-এর চেয়েও বেশি।