NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বনি সেনগুপ্তকে ‘হিরো আলম’ বলে কটাক্ষ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩১ এএম

>
বনি সেনগুপ্তকে ‘হিরো আলম’ বলে কটাক্ষ

সময়টা মোটেও ভালো যাচ্ছে না টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের। নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় দফা জেরা শেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তর থেকে বেরিয়ে ‘আত্মবিশ্বাসী’ সুর অভিনেতার কণ্ঠে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওর কিছু অংশ ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়লেন বনি।

অভিনেতা নিজের এক দশকের ক্যারিয়ার নিয়ে আত্মবিশ্বাসী হলেও ভ্রু উঁচিয়েছেন অনেকেই। এত অল্প সময়ে কীভাবে এত বিলাসবহুল গাড়ি, জীবনযাপন, বিদেশ ভ্রমণ, সিনেমা প্রযোজনা করছেন তিনি? তারওপর রাজ্যের শিক্ষাঙ্গনে ভয়ংকর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে ৪০ লাখ টাকা লেনদেনের কথা শুনে ঘাম ছুটেছে অনেকেরই।

তবে নির্ভীক বনি। তার কথায়, ‘আমি ইন্ডাস্ট্রির প্রধান নায়কদের একজন। যে পারিশ্রমিকটা নিই, সেটা আমি মেনে নিতে পারি। এতগুলো বছর খেটে সেই পারিশ্রমিকটা আমি উপার্জন করেছি। তাই সেটার ওপর কেউ কথা বলতে পারে না।’

অভিনেতার মুখে এসব সাফাই শুনে বেজায় খেপেছে নেটপাড়া। ব্যঙ্গ-বিদ্রুপ করতে ছাড়ছেন না কেউই। কারো মন্তব্য, ‘এসব আঁতলামি।’ কেউ আবার কটাক্ষ করে ‘হিরো আলম, ধাপ্পাবাজ, নোবেলজয়ী অভিনেতা’ সম্বোধন করতেও ছাড়লেন না। বনি সেনগুপ্তকে কটাক্ষ করলেন অভিনেতা অরিত্র দত্ত বণিকও।

অরিত্রর কথায়, ‘সাধগুরু কিংবা সন্দীপ মাহেশ্বরীকে আজ থেকে আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে আর গুরুত্ব দেব না। আত্মবিশ্বাস কাকে বলে দেখে নিন। এভাবেই আমাদেরও আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। তবেই সাফল্য আপনার দোরগোড়ায়।’ অভিনেতার কথা শুনে বনিকে খোঁচা দিয়ে পাল্টা নেটিজেনদের মন্তব্য, ‘এটা দুয়ারে সাফল্য..।’

প্রসঙ্গত, শিক্ষক দুর্নীতি মামলায় বনির নাম জড়ানোয় ফেঁসে যেতে পারেন তার মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানি মুখার্জিও। ইতোমধ্যে ইডির দপ্তরে জমা দিতে হয়েছে অভিনেতার বিগত দশ বছরের উপার্জনের সমস্ত হিসাব-নিকাশের নথিপত্র। ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে টলিউডে যাত্রা শুরু করেন বনি সেনগুপ্ত।