NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শাহরুখ-সালমানকে এক করেছে যে বিয়ে


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৭ এএম

>
শাহরুখ-সালমানকে এক করেছে যে বিয়ে

বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের সিনেমা পাঠান। বিশ্বজুড়ে এই সিনেমা নিয়ে উন্মাদনা তুঙ্গে। যখন বিপাকে পাঠান তখন তাকে কার্যত উদ্ধার করতে আবির্ভাব হয়েছেন টাইগার সালমান। তাঁদের অফস্ক্রিন বন্ধুত্ব সরাসরি ছাপ ফেলেছে অনস্ক্রিনেও। আর সেই রসায়নেই মুগ্ধ বলিউডের ফ্যানেরা।

বন্ধুর ডাকে পাঠানে ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন সালমান খান। আর এবার বলিপাড়ায় শোনা যাচ্ছে, টাইগার ৩ ছবিতে ক্যামিও চরিত্রে হাজির হবেন বললিউড বাদশা।

তবে এসবের মাঝেই হঠাৎ উঠে এল তাঁদের অতীতের বিবাদের গুঞ্জন। দীর্ঘদিন মুখ দেখাদেখি বন্ধ ছিল এই দুই তারকার। যদিও সেই বিবাদের সমাপ্তি ঘটেছিল সালমান খানের বোন অর্পিতা খানের বিয়েতে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিও। আর সেখানেই ফুটে উঠেছে দুই তারকার ঝগড়ার প্রসঙ্গ। যদিও এই ভিডিওটি ২০০৬ সালের। এক সাক্ষাৎকারে অভিনেতা শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, ‘আশা করছি আমার জনপ্রিয়তা এমনি আসবে। আমার কারোর সাথে কম্পিটিশন করার কোনও প্রয়োজন নেই’। শাহরুখের এই ভিডিওতে কমেন্ট করেছেন বহু ভক্তরা।

যদিও এই সব এখন অতীত। দুই খানের মধ্যে বন্ধুত্ব এখন বলিপাড়ার অন্যতম চর্চিত বিষয়। একে অপরের ছবিতে ধরা দিচ্ছেন ক্যামিও চরিত্রে। সেই দৃশ্যই দেখা গেছে পাঠানে। আর এবার সালমান খানের ছবি ‘টাইগার ৩’ তে দেখা যাবে শাহরুখকে। তবে কেবলমাত্র অভিনয় জগতে নয় বাস্তবেও একে অপরের বেশ ভালো বন্ধু।

অন্যদিকে আগামী ছবির জন্য প্রস্তুত হচ্ছেন শাহরুখ। জুন মাসে মুক্তি পাওয়ার কথা অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। অন্যদিকে মুক্তির অপেক্ষায় সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’।

শ্যুটিং কার্যত শেষ টাইগার থ্রি-এর। টাইগার থ্রিয়ের পরেই মুক্তি পাবে স্পাইভার্সের আরেকটি ছবি। সেখানেই একসঙ্গে দেখা যাবে পাঠান ও টাইগারকে। এবার কোনও এক মিশনে একে অপরের বিরুদ্ধে লড়বেন র-এর দুই শক্তিশালী এজেন্ট।