NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরানে শিগগিরই সৌদি বিনিয়োগ, বললেন সৌদি আরবের অর্থমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৮:৫৪ এএম

>
ইরানে শিগগিরই সৌদি বিনিয়োগ, বললেন সৌদি আরবের অর্থমন্ত্রী

চিরবৈরী আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বীর চুক্তির পর সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন, শিগগিরই ইরানে সৌদি আরবের বিনিয়োগ শুরু হতে পারে। বুধবার দেশটির রাজধানী রিয়াদে আর্থিক খাতের এক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি।

আল-জাদান বলেছেন, ইরানে সৌদি বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। চুক্তির শর্তাবলির প্রতি সম্মান জানানো হলে আমরা এই বিনিয়োগে কোনও ধরনের বাধা দেখছি না।

কয়েক বছরের বৈরীতার পর গত শুক্রবার ইরান ও সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় একমত হয়েছে। চীনের মধ্যস্থতায় এই চুক্তির ফলে উভয় দেশ আগামী দুই মাসের মধ্যে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে।

আঞ্চলিক দুই শক্তির দীর্ঘদিনের বৈরী সম্পর্ক উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল। মধ্যপ্রাচ্যে ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বিভিন্ন ধরনের সংঘাতে ইন্ধন জোগাতে সহায়ক ভূমিকা পালন করে তাদের এই বৈরী সম্পর্ক।

 

ইরান-সৌদি আরব ও মধ্যস্থতাকারী চীনের যৌথ এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরান ও রিয়াদ দুই মাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন এবং দূতাবাস পুনরায় চালু করতে রাজি হয়েছে।

রিয়াদে আল-জাদান বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোনিবেশ করার এবং দেশের জনগণের জোগানের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। সৌদি আরব-ইরান উভয় দেশের জন্যই এটা দরকার।

তিনি বলেন, ইরানে অনেক সুযোগ রয়েছে এবং সৌদি আরবও তাদেরকে অনেক সুযোগ-সুবিধা দেবে।