NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সিনেমা করে এক টাকাও নেননি রণবীর, যা বললেন পরিচালক


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম

>
সিনেমা করে এক টাকাও নেননি রণবীর, যা বললেন পরিচালক

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি খবর ছড়িয়েছিল তু ঝুটি ম্যায় মক্কার সিনেমা করে মোটা অঙ্কের টাকা নিয়েছেন রণবীর কাপুর। ঝড়ের গতিতে ভাইরালও হয়েছিল এ খবর। মুক্তির পর যদিও আশানুরূপ ফল করতে দেখা যাচ্ছে না এ সিনেমাকে।

চারদিনে সবে মাত্র ৫০ কোটি আয় করেছে লাভ রঞ্জনের সিনেমাটি। তবে এ আয় এখনও পর্যন্ত রণবীর ও শ্রদ্ধার কাপুরের পারিশ্রমিকই ঘরে তুলতে পারল না। একের পর এক বিগ বাজেট সিনেমাতে জায়গা করে নিচ্ছেন শ্রদ্ধা। তবে তার পারিশ্রমিকের সংখ্যা নেহাতই কম। এ সিনেমা করে তিনি রণবীরের পারিশ্রমিকের অর্ধেকের অর্ধেকও পেলেন না। সিনেমাটি করে রণবীর পেয়েছিলেন ৩৫ কোটি টাকা। যেখানে শ্রদ্ধার পকেটে এসেছে মাত্র ৭ কোটি টাকা।

সিনেমাতে থাকা অন্যান্য চরিত্রের পারিশ্রমিক ১ কোটির নিচেই ছিল। যদিও সিনেমাটি কতটা ভালো আয় করবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সত্যি কি ৩৫ কোটি টাকা নিয়েছিলেন রণবীর? এবার মিলল তার উত্তর। মুখ খুললেন পরিচালক লাভ রঞ্জন। জানালেন, তারা জানতেন না যে এ সাক্ষাৎকারে তারা এতটাই সৎ হবেন। তবে তিনি জানালেন এখন পর্যন্ত রণবীর এ সিনেমার জন্য এক টাকাও নেননি।