NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেলেন খাদিজা গোলাম


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ পিএম

প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেলেন খাদিজা গোলাম

নিউইয়র্ক: হান্ড্রেড শেড অব উইমেন ইন্টারন্যাশনালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১০ মার্চ নিউইয়র্ক সিটির পার্ক এভিনিউতে ‘ট্রিবিউট অব এক্সিলেন্স চ্যারিটি  অ্যাওয়ার্ড গালা’ শীর্ষক অনাড়ম্বর এক অনুষ্ঠানে  ‘দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রকে আরও মানবিকতায় পরিপূর্ণ করার অঙ্গীকারের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কম্যুনিটিকে সুসংহত করার জন্যে বাংলাদেশি আমেরিকান খাদিজা গোলামকে এই  অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

হোয়াইট হাউজের প্রতিনিধিসহ জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ‘চ্যাম্পিয়ন হোমকেয়ার’এর প্রেসিডেন্ট ও সিইও খাদিজা গোলাম জাতিসংঘের অধিভুক্ত কেয়ার কুইনের সাথে দীর্ঘদিন যাবত সেবামূলক কর্মকাণ্ডে নিযুক্ত আছেন।

উল্লেখ্য, কেয়ার কুইনের প্রতিষ্ঠাতা ও সিইও ফরিদা ইয়াসমীনকেও এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। খাদিজা গোলাম এবং ফরিদা ইয়াসমীন সোমবার ( ১৩ মার্চ) সন্ধ্যায় এ পৃথকভাবে অনুভূতি ব্যক্ত করে জানান, মার্কিন প্রেসিডেন্টের এই অ্যাওয়ার্ড পাওয়ায় সামনের দিনগুলোতে আরও উৎসাহিত হবো সেবামূলক কর্মকাণ্ডে। এ ক্ষেত্রে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। উল্লেখ্য, টানা দুই হাজার ঘণ্টার কম্যুনিটি সার্ভিসের ওপর গভীর পর্যবেক্ষণের ভিত্তিতে এই অ্যাওয়ার্ড প্রদান করে হোয়াইট হাউজ।