NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

জলবায়ু অভিযোজনে জিসিএর সহায়তা চাইলেন মোমেন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ এএম

>
জলবায়ু অভিযোজনে জিসিএর সহায়তা চাইলেন মোমেন

জলবায়ু অভিযোজন কর্মকাণ্ডে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. প্যাট্রিক ভারকুইজেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

জিসিএর প্রধান নির্বাহী অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করার গুরুত্বের ওপর জোর দেওয়ার জন্য বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দুর্বল দেশগুলোর সমর্থন চান। বৈঠকে তারা বহুল প্রত্যাশিত অভিযোজন তহবিলের অধীনে সীমিত পরিমাণে তহবিল প্রক্রিয়া নিয়ে দুঃখ প্রকাশ করেন।

মোমেন-প্যাট্রিক আগামী ২২ থেকে ২৪ মার্চ নিউইয়র্কে জাতিসংঘের পানি সম্মেলনে জলবায়ু অভিযোজনের বিষয়টিতে জোর দেওয়ার ওপর গুরুত্ব দেন।

মোমেন চলতি বছরের শেষের দিকে ঢাকায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকসহ আঞ্চলিক ভিত্তিতে জলবায়ু অভিযোজন প্রচেষ্টা বাড়ানোর জন্য জিসিএর সঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

প্যাট্রিক ঢাকায় জিসিএর দক্ষিণ এশিয়া অফিস করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি জলবায়ু অভিযোজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। তিনি মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা প্রণয়নের জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং এর বাস্তবায়নের জন্য অর্থপূর্ণ আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।