NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ক্যাট-ভিকির বাড়িতে ডিনারে গিয়ে অস্বস্তিতে পড়েন আনুশকা-বিরাট!


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:১৭ এএম

>
ক্যাট-ভিকির বাড়িতে ডিনারে গিয়ে অস্বস্তিতে পড়েন আনুশকা-বিরাট!

অভিনেত্রী আনুশকা শর্মা একা থাকতে পছন্দ করেন। পার্টিতে যেতে অনীহা তার। তাই তিনি পার্টিতে যাওয়ার বদলে বাড়িতেই কাছের বন্ধুদের ডেকে আড্ডা দিতে পছন্দ করেন। সঙ্গে থাকে ঘরে বানানো খাবার।

একবার নাকি তাকে আর বিরাট কোহলিকে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিল ডিনার করার জন্য। সেখানে গিয়ে কী হয়েছিল সেটাই এবার ফাঁস করলেন আনুশকা।

ক্যাটরিনার সঙ্গে আনুশকা দুটি ছবিতে কাজ করেছেন, ২০১২ সালে জব তক হ্যায় জান এবং ২০১৮ সালে জিরো। তারা একে অন্যের প্রতিবেশীও। এমন অবস্থায় যখন তাদের নিমন্ত্রণ করেন ক্যাট-ভিকি তখন নাকি ক্যাটরিনাকে আনুশকা জানিয়েছিলেন, তারা সন্ধ্যা ৬টায় ডিনার করেন। এটা শুনে ক্যাটরিনা মজা করে বলেন, ঠিক আছে স্ন্যাকস খেও। কিন্তু আসলেই তারা ওই সময় ডিনার করেছিলেন বলে জানান অভিনেত্রী।

গ্রাজিয়া ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা বলেন, ‘ক্যাটরিনা ও ভিকি আমাদেরকে ওদের বাড়িতে নিমন্ত্রণ করেছিল। কিন্তু আমরা সন্ধ্যা ৬টায় ডিনার করে সাড়ে ৯টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তাই আমি ওকে বলেছিলাম, তোমার জন্য আমরা না হয় ৭টার-সাড়ে ৭টায় ডিনার করব। কিন্তু দ্রুত বের হয়ে যাব। তখন ও মজা করে বলেছিল, ঠিক আছে তুমি আর বিরাট ডিনার করো, আমি আর ভিকি স্ন্যাকস খাব।’

নিজের বিষয়ে বলতে গিয়ে আনুশকা আরও জানান, তিনি কখনোই বেশি শব্দ, পার্টি পছন্দ করেন না। তিনি জানান, এখন শাহরুখ খান ও ক্যাটরিনা তার এই অস্বস্তি বোঝেন এবং তাকে আর তারা কোনো পার্টিতে নিমন্ত্রণ জানান না। এ বিষয়ে কথা বলতে গিয়ে আনুশকা বলেন, ‘ওরা দুজন সত্যিই বোঝে আমি সামাজিক কোনো পার্টিতে গেলে কেমন অস্বস্তির মধ্যে পড়ি। কিন্তু আমি যা, যেমন ওরা সেভাবে মেনে নিয়েছে। এটাই তো তোমার জন্য একজন সব থেকে ভালো করতে পারে তাই না?’

আনুশকা, ক্যাটরিনা ও শাহরুখকে একসঙ্গে দুটি ছবিতে দেখা গেছে— জব তক হ্যায় জান এবং জিরো। জিরো ছবিতেই আনুশকাকে শেষবার মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। তাকে সামনে চাকদা এক্সপ্রেসে দেখা যাবে। মেয়ে হওয়ার পর এটাই তার প্রথম কাজ হতে চলেছে। এই ছবিতে ঝুলন গোস্বামীর জীবনী দেখানো হবে।