NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

দেউলিয়া হওয়া ব্যাংক কিনতে চান ইলন মাস্ক


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০১:২৬ পিএম

>
দেউলিয়া হওয়া ব্যাংক কিনতে চান ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক শুক্রবার (১০ জানুয়ারি) দেউলিয়া হয়ে যায়। এরপর  ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনসুরেন্স কর্পোরেশন (এফডিআইসি)।

ব্যাংকটি দেউলিয়া হয়ে যাওয়ার আন্তর্জাতিক বাজারে এর বিরূপ প্রভাব পড়ে। আর আটকে যায় ব্যাংকে থাকা গ্রাহকদের কয়েক বিলিয়ন ডলার।  

এমন বিশৃঙ্খলার মধ্যে আমেরিকান-সিঙ্গাপুরিয়ান প্রযুক্তিবিষয়ক বহুজাতিক কোম্পানি রেজারের সিইও মিন-লিয়াং তান একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘টুইটারের উচিত সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নেওয়া এবং এটিকে একটি ডিজিটাল ব্যাংকে রুপান্তরিত করা।’

রেজারের সিইওর এমন টুইটে সাড়া দেন টুইটার-টেসলার সিইও ও বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি ওই টুইটের জবাবে লিখেছেন, ‘আমি এই ধারণায় আগ্রহী।’

তবে এরপর আর বিষয়ে ইলন মাস্কের কাছ থেকে কোনো কিছু শোনা যায়নি।

সিলিকন ভ্যালি ব্যাংকের প্রধান গ্রেগ বেকার এক ভিডিও বার্তায় ব্যাংকের কর্মীদের বলেছেন, ‘আমি ব্যাংকের একজন সহযোগী খুঁজে পেতে ব্যাংকিং নিয়ন্ত্রকদের সঙ্গে কাজ করছি।’ তবে নতুন সহযোগী পাওয়াই যাবে, এমন কোনো নিশ্চয়তা দিতে পারছেন না বলে জানান তিনি।

সিলিকন ভ্যালি ব্যাংকটি যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহৎ ব্যাংক ছিল। ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটসে তাদের ১৭টি শাখা ছিল। ৯ মার্চ লেনদেন শেষে ব্যাংকটির নেগেটিভ ক্যাশ ব্যালেন্সের পরিমাণ ছিল ৯৫৮ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার সিলিকন ভ্যালি ব্যাংক ঘোষণা দেয় নগদ অর্থের যোগানের জন্য তারা নতুন করে আরও ২ বিলিয়ন ডলারের বেশি শেয়ার ও লসে বন্ড বিক্রি করবে। এমন ঘোষণার পরই ব্যাংকটির শেয়ারের দাম এক লাফে ৬০ শতাংশ কমে যায়।