NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সুইমিং পুলেও নারী-পুরুষ সমতা আনল জার্মানি


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৫ এএম

>
সুইমিং পুলেও নারী-পুরুষ সমতা আনল জার্মানি

নারী-পুরুষ সমতায়নে যে দেশগুলো এগিয়ে রয়েছে, এ তালিকার প্রথমদিকেই থাকবে জার্মানির নাম। সম্প্রতি দেশটির রাজধানী বার্লিনের সুইমিং পুলেও নারী-পুরুষের সমতায়ন আনা হয়েছে। এখন থেকে পুরুষদের মতোই সাধারণ সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার কাটতে পারবেন নারীরাও।

এক নারীর অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বেশ কিছুদিন আগে এক তরুণী পোশাক ছাড়াই শহরের কোনও একটি সুইমিং পুলে সাঁতার কাটতে চেয়েছিলেন। কিন্তু তাকে পানিতে নামতে দেওয়া হয়নি। এই ঘটনার পর থেমে থাকেননি তরুণী। এরপর নারী-পুরুষের সমান অধিকার চেয়ে সিনেটেও আবেদন করেন ওই তরুণী। সব দিক খতিয়ে দেখে সেখানকার স্থানীয় প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে। আর রায় যায় তরুণীর পক্ষে।

খবরে আরও বলা হয়, আইনি জটিলতা পেরিয়ে সাম্য রক্ষার অধিকার নিয়ে লড়াই করা সহজ ছিল না ওই তরুণীর।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি শহরের নারীরা। বার্লিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরুষরাও।