NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ওটিটিতে আসছে পাঠান, ডিলিট দৃশ্যসহ দেখা যাবে পুরো সিনেমা


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০৭:১৪ এএম

>
ওটিটিতে আসছে পাঠান, ডিলিট দৃশ্যসহ দেখা যাবে পুরো সিনেমা

বক্স অফিসে একের পর এক নজির গড়েছে শাহরুখ খানের ‘পাঠান’। নিজের তৈরি করা রেকর্ড নিজেই ভেঙেছেন বলিউড ‘বাদশা’।  এর মধ্যেই শোনা যাচ্ছে- ওটিটিতে মুক্তি পাচ্ছে পাঠান।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, চলতি মাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। আর এতে দেখা যাবে সেন্সরকৃত দৃশ্যসহ পুরো সিনেমা।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, পাঠানের একটি দৃশ্য, যা ব্যবহার করা হয়নি ছবিতে, হয়তো ওটিটিতে দেখা যাবে ।

হিন্দি ছবির জগতে সব নজির ভেঙে দিয়ে আকাশছোঁয়া সাফল্য পেয়েছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। বক্স অফিসে ১০০০ কোটির অঙ্ক ছাড়িয়ে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নতুন প্রজন্মের অন্যতম সেরা পরিচালক বলেও জনপ্রিয় হয়েছেন তিনি এক ছবিতেই।

স্পাই বিশ্বের ছবি ‘পাঠান’ চলতি বছর ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল। শুরু থেকে শেষ দিন অবধি হলগুলো হাউসফুল হয়েছে। এখনও বহু প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয়নি ছবিটি। দিন দিন বাড়ছে বক্স অফিস সংগ্রহের গ্রাফও। তার মধ্যেই এসে গেল ওটিটিতে মুক্তির খবর। ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল।