NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পেপসি, কোকাকোলাকে টক্কর দিতে আম্বানির হাত ধরে ফিরছে ক্যাম্পা কোলা


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩৯ এএম

>
পেপসি, কোকাকোলাকে টক্কর দিতে আম্বানির হাত ধরে ফিরছে ক্যাম্পা কোলা

ভারতে ফিরছে একসময়ের জনপ্রিয় ক্যাম্পা কোলা। পাঁচ দশকের পুরনো বিখ্যাত এ নরম পানীয়কে ফের বাজারজাত করতে যাচ্ছে রিলায়েন্স গ্রুপ। চলতি বছরের গ্রীষ্মেই ভারতীয়দের তৃষ্ণা মেটাতে হাজির হবে এ কোলাটি। একসময় যার বিজ্ঞাপনী স্লোগান ছিল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট’।

গত বছরের আগস্টে ‘পিওর ড্রিঙ্কস’ সংস্থার থেকে ২২ কোটি টাকায় এ ব্র্যান্ডটি কিনে নিয়েছিল মুকেশ আম্বানির সংস্থা। যা পাওয়া যাবে কোলা, লেবু ও কমলালেবুর স্বাদে। বহু ভারতীয়র স্মৃতিতে এখনো টাটকা ক্যাম্পা কোলার স্মৃতি। দেশটিতে পাঁচের দশক থেকে সাতের দশক পর্যন্ত কোকাকোলার জনপ্রিয়তা ছিল অপরিসীম। কিন্তু ১৯৭৭ সালে তৎকালীন সরকারি নীতির কারণে ভারত থেকে ব্যবসা গোটায় মার্কিন পানীয় সংস্থাটি।

দেশটিতে এরপর নরম পানীয় হিসেবে তৈরি করা হয়েছিল ‘ডবল সেভেন’ নামে একটি পানীয়। কিন্তু সেটি বাজারে সেভাবে না চলায় আগমন ঘটে ক্যাম্পা কোলার। এর বোতলে কোকাকোলার ফন্টের মতোই ছিল ব্র্যান্ডের লোগো। যা দ্রুতই জনপ্রিয় পানীয় হিসেবে ভারতের বাজারে প্রতিষ্ঠিত হয়ে ওঠে। বিশেষ করে তরুণ প্রজন্মের খুব পছন্দের পানীয় ছিল এ ক্যাম্পা কোলা।

কিন্তু নয়ের দশকে তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের পরিকল্পনায় ভারতে অর্থনীতির উদারীকরণ হলে পেপসি, কোলার আগমনে ধীরে ধীরে কমে যায় জনপ্রিয় এ ক্যাম্পা কোলার আবেদন। এরপর বাজার থেকে বিদায় নেয় এ পানীয়টি। অবশেষে আম্বানির হাত ধরেই প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে ভারতের একসময়ের জনপ্রিয় পানীয় ক্যাম্পা কোলার।