NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইরান-সৌদি আরবের সম্পর্কে নাটকীয় অগ্রগতি, পেছনে চীন?


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৯ পিএম

>
ইরান-সৌদি আরবের সম্পর্কে নাটকীয় অগ্রগতি, পেছনে চীন?

ইরান এবং সৌদি আরব সাত বছর পর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হবে। সেই সাথে দুই মাসের মধ্যে দু’দেশ পরস্পরের রাজধানীতে তাদের দূতাবাসও খুলবে।

চীনের মধ্যস্থতায় বেইজিং এ দুই দেশের মধ্যে এক আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। এতোদিন পরস্পর থেকে দূরে থাকা এই দু’টি দেশই এক্ষেত্রে বেইজিংয়ের ভূমিকার প্রশংসা করেছে।

সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইরান ও চীন- দুই দেশের সঙ্গেই তাদের সম্পর্কে টানাপোড়েন আছে। আবার ইয়েমেনে যে গৃহযুদ্ধ চলছে, সেখানে ইরান এবং সৌদি আরব দুই পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে।

২০১৬ সাল থেকে হতে মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। সেবছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়েছিল। আর তারপর দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে।

বিবিসির সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার জানাচ্ছেন, বেইজিংয়ে মাত্র চারদিনের এক সমঝোতা আলোচনায় গত সাত বছরের হিমশীতল কূটনৈতিক সম্পর্কের বরফ গলানো সম্ভব হয়েছে বলে মনে হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চীন সরকার।

তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মানে এই নয় যে, তাদের নীতিগত অবস্থানে কোনও পরিবর্তন ঘটেছে। পরস্পরের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখাটাই এখানে মুখ্য উদ্দেশ্য বলে মনে হচ্ছে।

ইয়েমেনের যুদ্ধ যেমন দুই দেশের সম্পর্কের মাঝে বিরাট ফাটল তৈরি করেছে, তেমনি সৌদি আরবে শিয়া মুসলিমদের সঙ্গে যে আচরণ করা হয়, সেটা নিয়েও আছে বিরোধ।

সৌদি আরবের অবকাঠামোর ওপর সম্প্রতি অনেক মারাত্মক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এসব হামলার পেছনে ইরানের সামরিক বাহিনীর সাহায্য আছে বলে মনে করা হয়।

এ সপ্তাহেই লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান বলেছিলেন, তাদের মধ্যে যে মতপার্থক্যই থাকুক তেহরানের সঙ্গে সংলাপের পথ সবসময় খোলা ছিল।