NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদ হারালেন নেড প্রাইস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১০ পিএম

>
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদ হারালেন নেড প্রাইস

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নেড প্রাইসকে। এখন থেকে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলন পরিচালনার পাশাপাশি  সংবাদ মাধ্যমে বক্তব্য ও সাক্ষাৎকার দেবেন।

৮ মার্চ বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্লিনকেন নিজেই। বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘২০২০ সালের ২০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্ব নেন নেড। তারপর থেকে অত্যন্ত দক্ষভাবে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন ব্রিফিং পরিচালনা করেছেন, সাংবাদিকদের কঠিন সব প্রশ্নের জবাবে খুব সহজভাবে আমাদের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক আলোচনা করেছেন।’

‘মুখপাত্র হিসেবে এ পর্যন্ত মন্ত্রণালয়ের ২০০টি ব্রিফিংয়ে অংশ নিয়েছেন নেড। সাংবাদিকদের সঙ্গে তিনি নিজের সহকর্মীদের মতো ব্যবহার করেন এবং সাংবাদিক সমাজে ইতোমধ্যে একটি সম্মানজনক স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।’

‘আমাদের পররাষ্ট্রনীতি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন নেড এবং তার এটি মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে তার কাজের ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা রেখেছে। ব্যাক্তিগত পর্যায়ে, পররাষ্ট্র বিভাগের অন্যান্য সদস্যদের মতো আমিও নিয়মিত তার পরামর্শ দ্বারা উপকৃত হয়েছি।’

‘এবং আমার সৌভাগ্য, ভবিষ্যতেও আমি উপকৃত হবো। কারণ, এখন থেকে নেড আমার প্রতিনিধি হিসেবে কাজ করবেন।’

বিবৃতিতে ব্লিনকেন আরও বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই সংবাদপত্রের স্বাধীনতায় এবং অন্যান্য দেশের প্রতি স্বচ্ছ ও মুক্ত কূটনীতিতে বিশ্বাসী। দেশের জাতীয় নীতি প্রচারের ক্ষেত্রে নেড প্রাইসের গত তিন বছরের ভূমিকা ব্যাপকভাবে প্রশংসনীয়।