NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নয়াদিল্লিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল বহুতল ভবন


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৩ এএম

>
নয়াদিল্লিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল বহুতল ভবন

ভারতের রাজধানী নয়াদিল্লির ভজনপুর এলাকার এক বহুতল আবাসিক ভবন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হুড়মুড় করে ধসে পড়েছে। মঙ্গলবার বেলা ৩টা ৫ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে সংবাদকর্মীদের জানিয়েছে দিল্লি পুলিশ।

ঠিক কী কারণে ভবনটি ধসে পড়ল— তা এখনও জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা— তাও এখনও পরিষ্কার নয়।

ভবনটির ধসের পড়ার মুহূর্ত ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেছে ভারতের বার্তাসংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। টুইটারে ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

পুলিশ জানিয়েছে, ভবনটি ধসে পড়ার অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান নয়াদিল্লি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের কার্যক্রম এখনও চলছে।

এর আগে গত ১ মার্চ নয়াদিল্লির উত্তরাংশে রোশনারা রোডে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়েছিল। কিন্তু সৌভাগ্যবশত, সেই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।