NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘হ্যাটট্রিক করেও ট্রফি হাতছাড়া’, এমবাপেকে মেসি


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৫০ এএম

>
‘হ্যাটট্রিক করেও ট্রফি হাতছাড়া’, এমবাপেকে মেসি

সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপে। ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে এমন কীর্তি গড়েছিলেন তিনি। এই ফরোয়ার্ডের এমন অতিমানবীয় পারফরম্যান্সের পরও সেদিন শিরোপা হাতছাড়া হয়েছিল ফ্রান্সের।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হারলেও এমবাপের পারফরম্যান্সের প্রশংসা ঝরেছে প্রতিপক্ষ দলের অধিনায়ক লিওলেন মেসির কণ্ঠেও। এমবাপের প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন তার এই পিএসজি সতীর্থ।

মেসি বলেন, 'রোমাঞ্চকর এক ফাইনাল ছিল। যেভাবে ম্যাচ এগিয়েছে, শ্বাস থামিয়ে দেওয়ার মতো ছিল। কিলিয়ান ফাইনালে তিনটা অবিশ্বাস্য গোল করেছে। তারপরও সে চ্যাম্পিয়ন হতে পারল না। এটা রোমাঞ্চকর একটা ঘটনা।'

২০১৮ বিশ্বকাপেও ফাইনালে খেলেছিল ফ্রান্স। সেই বছর ট্রফিও ঘরে তুলেছিল তারা। যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এমবাপে। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে টিন এইজে বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বাদ পেয়েছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

এ প্রসঙ্গে মেসি বলেন, “এমবাপে আগেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। ও চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা কেমন ভালোভাবেই জানে। বিশ্বকাপের ফাইনালও ফুটবল বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকল।'