NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

'সাম্প্রতিক ঘটনাগুলো বিএনপির নাশকতা কি না খতিয়ে দেখছে সরকার'


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০১:০৩ পিএম

'সাম্প্রতিক ঘটনাগুলো বিএনপির নাশকতা কি না খতিয়ে দেখছে সরকার'

ঢাকা: সীতাকুণ্ডের অক্সিজেন প্লান্ট, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, সায়েন্স ল্যাব এবং গুলিস্তানের ঘটনা আন্দোলনে ব্যর্থ বিএনপির নাশকতা কি না তা সরকার খতিয়ে দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক যৌথ সভায় আজ বুধবার এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির বিশৃঙ্খল কর্মসূচির আশঙ্কায় সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে আওয়ামী লীগের। দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষকেও বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 
এ সময় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৯ মার্চ আওয়ামী লীগের আলোচনাসভার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।