NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে বিমান দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত নারীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ১১:১২ পিএম

>
নিউইয়র্কে বিমান দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত নারীর মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ শহর নিউইয়র্কের কাছেই এক বিমান দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক নারীর মৃত্যু হয়েছে। গত ৫ মার্চ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত নারীর মেয়ে ও পাইলট ইনস্ট্রাক্টর আহত হয়েছেন।

জানা গিয়েছে, নিহত নারীর নাম রোমা গুপ্তা। তার বয়স হয়েছিল ৬৩। তার মেয়ে রিভা গুপ্তার বয়স ৩৩। তারা চার আসনের সিঙ্গল ইঞ্জিনের ছোট ওই বিমানটিতে উঠেছিলেন। হঠাৎ বিমানের ককপিট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই বিমানটি আছড়ে পড়ে মাটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোমার। তার মেয়ে ও ২৩ বছরের পাইলটকে ভরতি করা হয়েছে হাসপাতালে। তাদের শরীরের বহু জায়গা পুড়ে গিয়েছে। তারা গুরুতর আহত। দুর্ঘটনাস্থল থেকে একজন স্থানীয় নাগরিক তাদের উদ্ধার করেন।

এই ফ্লাইটটি ছিল একটি পরীক্ষামূলক বিমান। সাধারণ মানুষ কতটা উৎসাহিত হন, তা দেখাই ছিল এর লক্ষ্য। কিন্তু সেই বিমানেই ঘটে যায় দুর্ঘটনা। কিন্তু বিমান ওড়ার খানিক পরেই পাইলট জানান, ধোঁয়া বের হচ্ছে কেবিন থেকে। কিন্তু শেষ পর্যন্ত কিছু করে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা। কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি। তবে তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।