NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিস্ফোরণে গুলিস্তান ব্র্যাক ব্যাংক শাখার ৮ কর্মী আহত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৪ এএম

>
বিস্ফোরণে গুলিস্তান ব্র্যাক ব্যাংক শাখার ৮ কর্মী আহত

গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংক গুলিস্তান শাখার আট কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

তিনি বলেন, বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণের কারণে জানালার কাঁচ ভেঙে কর্মীরা আহত হয়েছেন। তবে গুরুতরভাবে কেউ আহত হননি।

তিনি আরও বলেন, হয়তো সেখানে আর শাখাটা রাখা যাবে না। গুলিস্তান শাখাটি স্থানান্তর করতে হতে পারে।

প্রসঙ্গত, গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঢাকা পোস্টের প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে নিহতরা হলেন- মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), নুরুল ইসলাম ভূইয়া (৫৫), হৃদয় (২০), সম্রাট ও সিয়াম (১৮)।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।