NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

টাবুকে সঙ্গে নিয়ে রক্তের হোলি খেললেন অজয়


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
টাবুকে সঙ্গে নিয়ে রক্তের হোলি খেললেন অজয়

বয়স ৫০ পেরিয়েছে। কিন্তু দেখলে কে বলবে? একফোঁটা কমেনি মোহিত করার ক্ষমতা। অ্যাকশন ও প্রেমের প্যাকেজ নিয়ে বড়পর্দা কাঁপাতে চলেছেন অজয় দেবগণ। পর্দায় তার সঙ্গিনী অমলা পাল ও টাবু। ৩০ মার্চ মুক্তি পাচ্ছে অভিনেতার নতুন ছবি ‘ভোলা’। দোলের ঠিক আগের দিন মুক্তি পেল ছবির ট্রেলার। যেখানে রক্ত দিয়ে হোলি খেললেন অজয়।

এ ছবির গল্প চেনা। এক গ্যাংস্টার ভোলা শিক্ষিত মেয়ের সঙ্গে প্রেম। সেই প্রেমের ছোঁয়ায় ভালো হওয়ার চেষ্টা। কিন্তু পরিস্থিতি পাশে না থাকায় সে প্রবল ভাবে অন্যায়ের বেড়াজালে আটকে পড়ে। তারপর? তার পরের গল্প পর্দার জন্য তুলে রাখা।

ছবিতে এই ‘ভোলা’ অজয়। সৎ পুলিশ অফিসারের ভূমিকায় টাবু। অজয়-টাবুর রসায়ন এখনও অটুট, প্রমাণ করবে ছবি। এর আগে ছবির গান মুক্তি পেয়েছে। সেই দৃশ্যে প্রেমিক অজয় প্রবল ভাবে মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।

এই তিন তারকা ছাড়াও ছবিতে দেখা যাবে বিনীত কুমার, গজরাজ রাও, সঞ্জয় মিশ্র, দীপক দোব্রিয়ালকে। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও সামলেছেন অজয়। এটি তার পরিচালনায় চতুর্থ ছবি। স্বাভাবিক ভাবে তিনি চেনা পথেই হেঁটেছেন। ছবিতে অন্ধকার দুনিয়ার পাশাপাশি প্রশাসনের দুর্নীতিও ফাঁস করেছেন। ছবিতে ভিএফএক্স-এর ব্যবহার আলাদা মাত্রা এনেছে।