NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ০৫:১৬ এএম

>
ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ

ভারতের জম্মু ও কাশ্মীরের কাশ্মীর ভ্যালিতে লিথিয়াম, অর্থাৎ, সাদা সোনার খোঁজ তো আগেই মিলেছিল। এবার আরও এক রাজ্যের মন্ত্রী সন্ধান দিলেন সোনার খনির।

কিছু দিন আগে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) কাশ্মীরের রিয়াসি জেলায় ৫৯ লাখ টন লিথিয়ামের ভাণ্ডার খুঁজে বের করে। এই ধাতু বৈদ্যুতিক যান ও সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত হয়।

লিথিয়াম একটি বিরল ধাতু। এর আগে এটি ভারতে পাওয়া যায়নি। এমন লিথিয়াম খনির খোঁজ ভারতে প্রথম। সেই কারণে ভারতকে শতভাগ লিথিয়াম বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন জিএসআইয়ের সমীক্ষায় দেখা গেছে, রিয়াসি জেলার সালাল গ্রামে লিথিয়ামের মজুত রয়েছে।

এক কর্মকর্তা জানান, জম্মু ও কাশ্মীরে পাওয়া লিথিয়াম অত্যন্ত উচ্চমানের। পরিমাণেও অনেকটাই বেশি। প্রায় ৫.৯ মিলিয়ন টন। মজুত লিথিয়ামের নিরিখে চীনকে পিছনে ফেলে দিতে পারে ভারত। আর তারপরেই ভারতে নতুন ৯টি সোনার খনির খোঁজ মিলল।

ওড়িশার ইস্পাত ও খনিমন্ত্রী প্রফুল্ল মল্লিক সোমবার রাজ্য বিধানসভায় জানিয়েছেন, ওড়িশার তিনটি জেলার বিভিন্ন জায়গায় সোনার খনি পাওয়া গেছে। ঢেঙ্কনালের বিধায়ক সুধীর কুমার সামালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খনি অধিদফতর ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জিএসআই) সমীক্ষায় দেওগড়, কেওনঝড় ও ময়ুরভঞ্জের মতো তিনটি জেলায় সোনার খনির খোঁজ মিলেছে।

মন্ত্রী জানান, কেওনঝড় ও ময়ূরভঞ্জ জেলার চারটি করে জায়গায় এবং দেওগড় জেলার একটি জায়গায় এই সোনার খনি মিলেছে।