NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত বেড়ে ৫


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৩ পিএম

>
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন প্ল্যান্ট’ নামে একটি প্রতিষ্ঠানে বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

নিহতদের মধ্যে একজনের নাম শামসুল আলম (৫০)। অপর চারজনের পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে একজনের বয়স আনুমানিক ৪০ বছর।

 

আহতদের মধ্যে প্রাথমিকভাবে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ১. মো. নূর হোসেন (৩০), ২. মো. আরাফাত (২২). ৩. মোতালেব (৫২), ৪. ফেনসি (৩০), ৫. মো. জসিম উদ্দিন (৪৫), ৬. নারায়ণ (৬০), ৭. মো. ফোরকান (৩৫), ৮. শাহরিয়ার (২৬) ৯. মো. জাহিদ হাসান (২৬)।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে বিস্ফোরণে বেশকিছু অক্সিজেনবাহী ট্রাক ও স্থাপনা ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।