NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লাহোরে নারী দিবসের পদযাত্রায় নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৮ এএম

>
লাহোরে নারী দিবসের পদযাত্রায় নিষেধাজ্ঞা

আগামী ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। পদযাত্রাসহ নানান আয়োজনে দিনটি পালন করেন নারী অধিকারকর্মীরা। তবে এ বছর পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে নারী দিবসের পদযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।

তারা জানিয়েছে, এ দিন ‘বিতর্কিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।’ আর এ কারণে এ বছর লাহোরে কোনো ধরনের পদযাত্রা করতে দেওয়া হবে না। এছাড়া নিরাপত্তার অজুহাতও দেখিয়েছে লাহোর প্রশাসন। নিজেদের সিদ্ধান্ত জানিয়ে শুক্রবার (৩ মার্চ) পদযাত্রার আয়োজনকারীদের নোটিশও পাঠিয়েছে তারা।  

রক্ষণশীল ও পিতৃতান্ত্রিক পাকিস্তানে নারী দিবসের আয়োজন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এছাড়া নারী অধিকার কর্মীদের বিভিন্নভাবে বাধাও দেয় প্রশাসন।

তবে নারী দিবসের পদযাত্রার সময় এর বিরুদ্ধে পাল্টা পদযাত্রার আয়োজন করে থাকে ইসলামী দলগুলো। এ বছর নারী অধিকারকর্মীদের পদযাত্রার অনুমোদন না দেওয়া হলেও ইসলামী দলগুলোকে তা দেওয়া হয়েছে।

হিবা আকবর নামের এক নারী অধিকার কর্মী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি আমাদের অধিকার খর্ব করার সামিল। এটি দুই পক্ষের স্বাধীনতার অধিকার নিয়ে রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।’

রাজধানী ইসলামাবাদে পদযাত্রায় নিষেধাজ্ঞা না দেওয়া হলেও, বলা হয়েছে এ আয়োজন করতে হবে একটি পার্কের ভেতর। তবে আয়োজনকারীরা জানিয়েছেন, তারা এ সিদ্ধান্ত মানবেন না।

নারী দিবসের পদযাত্রাগুলোতে বিবাহ বিচ্ছেদ, যৌন হয়রানিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। তবে এ পদযাত্রার আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে পশ্চিমাদের দালালি, ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসকে অসম্মান করার অভিযোগ তোলা হয়।

এদিকে ২০২০ সালে পাকিস্তানে নারী দিবসের পদযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর পাথর নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল।